সিম কার্ডের ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিকম খাত আগামী দিনের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারে।  বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দেশের সব বিমানবন্দর, সাতটি রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনে উচ্চগতির ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যা জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। গত চার মাসে ৪১ লাখ নতুন ফোর-জি সংযোগ এবং ৪ লাখ ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ এলাকায় ফাইভ-জি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই খাতকে আরও শক্তিশালী ও সহজলভ্য করতে মোবাইল ব্যবহার ব্যয় কমানোর অংশ হিসেবে

সিম কার্ডের ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিকম খাত আগামী দিনের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারে। 

বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দেশের সব বিমানবন্দর, সাতটি রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনে উচ্চগতির ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যা জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

গত চার মাসে ৪১ লাখ নতুন ফোর-জি সংযোগ এবং ৪ লাখ ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ এলাকায় ফাইভ-জি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই খাতকে আরও শক্তিশালী ও সহজলভ্য করতে মোবাইল ব্যবহার ব্যয় কমানোর অংশ হিসেবে প্রতিটি সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বলে বাজেটে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow