সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জের সাহেবগঞ্জে হামিদ শেখ গংদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবসী। শনিবার সকালে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলকা ইউনিয়নের আলমপুর-সরাবাড়ী গ্রামের হামিদ শেখের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, ওয়ার্ড বিএনপি সভাপতি সবেক আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাসহ অন্যরা। বক্তারা মামলাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দ্রুত প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জের সাহেবগঞ্জে হামিদ শেখ গংদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবসী।

শনিবার সকালে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নলকা ইউনিয়নের আলমপুর-সরাবাড়ী গ্রামের হামিদ শেখের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, ওয়ার্ড বিএনপি সভাপতি সবেক আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাসহ অন্যরা।

বক্তারা মামলাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দ্রুত প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow