সিরাজগঞ্জে ছয় অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের ১৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মেসার্স আরএসবি ও বর্ণ ব্রিকসের চিমনি ও কাঁচা ইট ধ্বংস করেছে তারা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে এই অভিযান চালানো হয়ে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে মেসার্স আরএসবি ব্রিকসকে তিন লাখ, মেসার্স বর্ণ ব্রিকসকে দুই লাখ, মেসার্স মামা ভাগ্নে ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স লামিয়া ব্রিকসকে তিন লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকসকে সাড়ে তিন লাখ ও মেসার্স এডিপি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, র্যাব-১২, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্ত

সিরাজগঞ্জে ছয় অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের ১৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মেসার্স আরএসবি ও বর্ণ ব্রিকসের চিমনি ও কাঁচা ইট ধ্বংস করেছে তারা।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে এই অভিযান চালানো হয়ে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জে ছয় অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

অভিযানে মেসার্স আরএসবি ব্রিকসকে তিন লাখ, মেসার্স বর্ণ ব্রিকসকে দুই লাখ, মেসার্স মামা ভাগ্নে ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স লামিয়া ব্রিকসকে তিন লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকসকে সাড়ে তিন লাখ ও মেসার্স এডিপি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, র্যাব-১২, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow