সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডিসি

সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করে সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। নির্বাচনে সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য সাংবাদিকদের প্রতি জেলা প্রশাসন কৃতজ্ঞ। তিনি বলেন , নির্বাচন নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তোলেন নি। এটা আমাদের বড় প্রাপ্তি। এবারের নির্বাচনে ম্যাজিস্ট্রেট ,সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার মোতয়ন ছিলো তারা প্রত্যেকে সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো: কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোহাম্মাদ আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলে

সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডিসি

সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এসময় তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করে সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। নির্বাচনে সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এ জন্য সাংবাদিকদের প্রতি জেলা প্রশাসন কৃতজ্ঞ।

তিনি বলেন , নির্বাচন নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তোলেন নি। এটা আমাদের বড় প্রাপ্তি। এবারের নির্বাচনে ম্যাজিস্ট্রেট ,সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার মোতয়ন ছিলো তারা প্রত্যেকে সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো: কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোহাম্মাদ আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow