সিরাজগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবুকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে ভুট্টা ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ ) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরণে একটি চেক লুঙ্গি ও একটি চেক টি-শার্ট রয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতপুর রহমান জানান, শুক্রবার সকালে ভুট্টা ক্ষেতের ভেতরে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। মরদেহের সুরুতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, নিহত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবুকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে ভুট্টা ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ ) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরণে একটি চেক লুঙ্গি ও একটি চেক টি-শার্ট রয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতপুর রহমান জানান, শুক্রবার সকালে ভুট্টা ক্ষেতের ভেতরে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। মরদেহের সুরুতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow