সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল জব্দ করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‌্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন একই জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) এবং মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ মার্চ) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ‘নিউ মায়ের আঁচল’ হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে একই থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম সেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা ও আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছে

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‌্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ২

গ্রেফতাররা হলেন একই জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) এবং মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ মার্চ) দুপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ‘নিউ মায়ের আঁচল’ হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে একই থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম সেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা ও আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছেন। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় নিয়মিত মামলা হয়েছে।

এম এ মালেক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow