সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকে দিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে জয়ের জন্য টাইগারদের ২০ ওভারে প্রয়োজন ১৪৪ রান। রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ১৪৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স মিলে দ্বিতীয় উইকেটে ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দলীয় ৭৭ রানে ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন বেনেট। ৩৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৭ রান করেন তিনি। এরপর চার নম্বরে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ৩ রান করে বিদায় নিলে দলীয় ১০৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়। অপরপ্রান্তে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন ডিওন মায়ার্স। ওপেনার মারুমানি ৬ রানে আউট হওয়ার পর ক্রিজে নেমে ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ইনিংস শেষ

সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকে দিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে জয়ের জন্য টাইগারদের ২০ ওভারে প্রয়োজন ১৪৪ রান।

রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ১৪৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন ব্রায়ান বেনেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স মিলে দ্বিতীয় উইকেটে ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দলীয় ৭৭ রানে ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন বেনেট। ৩৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৭ রান করেন তিনি।

এরপর চার নম্বরে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ৩ রান করে বিদায় নিলে দলীয় ১০৭ রানে তৃতীয় উইকেটের পতন হয়।

অপরপ্রান্তে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন ডিওন মায়ার্স। ওপেনার মারুমানি ৬ রানে আউট হওয়ার পর ক্রিজে নেমে ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ইনিংস শেষ হওয়ার দুই বল আগে আউট হওয়ার আগে ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।

এখন ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২০ বলে ১৪৪ রান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow