সিরিজ হেরেও যে জায়গায় তৃপ্ত পাকিস্তান কোচ
প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান। তবে শেষ ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশে সঙ্গে পেরে ওঠেনি তারা। সিরিজ হারলেও তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট পাকিস্তান হেড কোচ মাইক হেসন। এই হারকে তিনি দেখছেন দলের ভবিষ্যৎ গড়ার একটি দীর্ঘমেয়াদী ধাপ হিসেবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। এবারের সফরে ৬ নতুন মুখ নিয়ে এসেছিল তারা। এর মধ্যে ৩ ম্যাচে ৫ জনের অভিষেক হয়েছে। এর মধ্যে শেষ ম্যাচে অভিষেক হওয়া গাজি ঘোরি ১৭ রানে ৩ উইকেট হারানোর আব্দুল সামাদকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান। এই দুজনসহ বাকিদের পারফরমেন্সে তৃপ্ত হেসন বলেন, ‘দেখুন, আমি মনে করি যখন আপনি এমন বড় লক্ষ্য (২৯০ রান) তাড়া করবেন, তখন অনেক কিছুই আপনার পক্ষে যেতে হবে। এটা ঠিক যে শুরুতে ৩ উইকেটে ১৭ রান আমাদের অনেক বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা যেভাবে সাড়া দিয়েছি এবং ঘুরে দাঁড়িয়েছি, তা ছিল এক কথায় অসাধারণ। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের কথা আলাদা করে বলতেই হয়, যারা এই সিরিজেই অভিষেক করেছে।’
প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান। তবে শেষ ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশে সঙ্গে পেরে ওঠেনি তারা। সিরিজ হারলেও তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট পাকিস্তান হেড কোচ মাইক হেসন। এই হারকে তিনি দেখছেন দলের ভবিষ্যৎ গড়ার একটি দীর্ঘমেয়াদী ধাপ হিসেবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। এবারের সফরে ৬ নতুন মুখ নিয়ে এসেছিল তারা। এর মধ্যে ৩ ম্যাচে ৫ জনের অভিষেক হয়েছে। এর মধ্যে শেষ ম্যাচে অভিষেক হওয়া গাজি ঘোরি ১৭ রানে ৩ উইকেট হারানোর আব্দুল সামাদকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান।
এই দুজনসহ বাকিদের পারফরমেন্সে তৃপ্ত হেসন বলেন, ‘দেখুন, আমি মনে করি যখন আপনি এমন বড় লক্ষ্য (২৯০ রান) তাড়া করবেন, তখন অনেক কিছুই আপনার পক্ষে যেতে হবে। এটা ঠিক যে শুরুতে ৩ উইকেটে ১৭ রান আমাদের অনেক বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা যেভাবে সাড়া দিয়েছি এবং ঘুরে দাঁড়িয়েছি, তা ছিল এক কথায় অসাধারণ। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের কথা আলাদা করে বলতেই হয়, যারা এই সিরিজেই অভিষেক করেছে।’
তিনি আরও বলেন, ‘গাজি যেভাবে সামাদকে নিয়ে খেলল, তারা দুজনেই আজ প্রমাণ করেছে যে আন্তর্জাতিক ক্রিকেটের এই মঞ্চে তারা দাপটের সাথেই টিকে থাকার সামর্থ্য রাখে। যদিও তারা আরও কিছুটা সময় উইকেটে থাকতে পারলে খুশি হতাম, কিন্তু তারা যথেষ্ট ধীরস্থির ছিল। তারা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। এরপর সাদ মাসুদ আর আগা যেভাবে খেলল, তা আমাদের খাদের কিনারা থেকে উদ্ধার করেছে।’
শেষ ম্যাচে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন সালমান আলী আগা। তার ব্যাট থেকে আসে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস। তাকে নিয়ে পাকিস্তান হেড কোচের মূল্যায়ন, ‘সালমান আলি আগা আজ দীর্ঘ সময় ধরে ওয়ানডে ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছে। আজ সে যা করেছে, তা ছিল অবিশ্বাস্য।’
এই সিরিজে বাবর আজমকে বাদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে আছে নানা আলোচনা-সমালোচনা। তবে হেসন এটাকে নতুনদের সুযোগ হিসেবে দেখছেন, ‘আপনাকে খেলোয়াড়দের সুযোগ দিতেই হবে। এই সিরিজে আমরা ৬ জন নতুন খেলোয়াড়কে দেখার সুযোগ পেয়েছি, যা দলের গভীরতা বাড়াতে সাহায্য করবে। অনেক প্রথম সারির খেলোয়াড় এই মুহূর্তে দলে নেই, কিন্তু নির্বাচক প্যানেল চেয়েছিল নতুনদের রক্তক্ষরণ ঘটিয়ে তৈরি করতে। বাংলাদেশ সফর করাটা সবসময়ই কঠিন চ্যালেঞ্জের, সেখানে এসে এই ছেলেরা যেভাবে খেলেছে- তা সত্যিই ইতিবাচক লক্ষণ।’
এসকেডি/আইএইচএস
What's Your Reaction?