সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরায়েলের ৮ দফা হামলা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা হয়েছে। এতে বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।  মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ইদলিবের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলে অবস্থিত আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়েতে এসব হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। সূত্রটি বলেছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের বিমানগুলো আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়েতে আটটি হামলা চালায়। তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক সোহাইব আল-খালাফ জানান, সিরিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামোয় ইসরায়েলের আগের হামলাগুলোর সঙ্গে এই হামলার ধরনে মিল রয়েছে। এসব হামলার অন্যতম লক্ষ্য সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে এটাই প্রথম হামলা। দীর্ঘ ১৪ বছরের সিরিয়া

সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরায়েলের ৮ দফা হামলা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা হয়েছে। এতে বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ইদলিবের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলে অবস্থিত আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়েতে এসব হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। সূত্রটি বলেছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের বিমানগুলো আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়েতে আটটি হামলা চালায়।

তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক সোহাইব আল-খালাফ জানান, সিরিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামোয় ইসরায়েলের আগের হামলাগুলোর সঙ্গে এই হামলার ধরনে মিল রয়েছে। এসব হামলার অন্যতম লক্ষ্য সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে এটাই প্রথম হামলা।

দীর্ঘ ১৪ বছরের সিরিয়া যুদ্ধে বিমানঘাঁটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বিরোধী গোষ্ঠীগুলো ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়। পরে ২০১৯ সালে আসাদ সরকারের অনুগত বাহিনী এটি পুনর্দখল করে। তবে যুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঘাঁটিটি কার্যত অচল ছিল।

আল জাজিরার আরেক প্রতিবেদক হেইডি পেট্ট জানান, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে।

তার মতে, আসাদ সরকারের সময় থেকেই সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য ইসরায়েলি অভিযান চলছিল। তবে আসাদ সরকারের পতনের পর তা দ্রুত বেড়ে যায়।

তিনি বলেন, ইসরায়েল ধারাবাহিক হামলার মাধ্যমে সিরিয়ার বিমানবাহিনীর সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছিল। গত দেড় বছরে সিরিয়া নিজেদের বিমান সক্ষমতার কিছু অংশ পুনর্গঠনের চেষ্টা করলেও সেই প্রচেষ্টাকে লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow