সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের প্রস্তাবে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা, পরিকল্পিত পরিবেশ ও বাসিন্দাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিকল্প রুটে সড়ক নির্মাণের সুপারিশ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকায় প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত সড়কের সম্ভাব্য রুট সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় মৌজা ম্যাপ অনুযায়ী সম্ভাব্য রুটগুলো ঘুরে দেখে কারিগরি ও বাস্তবসম্মত বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয়।
সিডিএ সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরকে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এ এলাকার সঙ্গে একটি পরিকল্পিত ও শান্ত আবাসিক এলাকার সরাসরি সড়ক সংযোগ স্থাপন করলে বাসিন্দাদের নিরাপত্তা ও আবাসিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি সামনে রেখে স্থানীয় প্লট মালিকদের মতামত গ্রহণের পর বিকল্প রুটে সড়ক নির্মাণের প্রস্তাব
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের প্রস্তাবে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা, পরিকল্পিত পরিবেশ ও বাসিন্দাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিকল্প রুটে সড়ক নির্মাণের সুপারিশ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকায় প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত সড়কের সম্ভাব্য রুট সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় মৌজা ম্যাপ অনুযায়ী সম্ভাব্য রুটগুলো ঘুরে দেখে কারিগরি ও বাস্তবসম্মত বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয়।
সিডিএ সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরকে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এ এলাকার সঙ্গে একটি পরিকল্পিত ও শান্ত আবাসিক এলাকার সরাসরি সড়ক সংযোগ স্থাপন করলে বাসিন্দাদের নিরাপত্তা ও আবাসিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি সামনে রেখে স্থানীয় প্লট মালিকদের মতামত গ্রহণের পর বিকল্প রুটে সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জঙ্গল সলিমপুরের সড়ক মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার সুযোগ নেই। স্থায়ীভাবে আবাসিক এলাকার মধ্য দিয়ে সড়ক নির্মাণ সমীচীন হবে না।
তিনি আরও বলেন, বিকল্প ব্যবস্থা হিসেবে খালের পাড় ঘেঁষে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে। প্লট মালিকদের মতামতের ভিত্তিতে সেনাবাহিনীকে সম্ভাব্য বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে। এখন প্রস্তাবিত রুটের প্রাক্কলিত ব্যয় নির্ধারণের পর সেনাবাহিনী বিষয়টির পরবর্তী অগ্রগতি সিডিএকে জানাবে।
মতবিনিময় সভায় সিলিমপুর আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। ওয়াসা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে এলাকার নাগরিক সেবা সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এসময় সিডিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।