সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার (৩১ মার্চ) রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সকাল ৯টা ১৫ মিনিটে লাইন সচল হলে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে হঠাৎ মবিল (লুব্রিকেন্ট) লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। চলন্ত ট্রেনে আগুন দেখে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে রেলওয়ে স্টাফ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ে কর্তৃ
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
মঙ্গলবার (৩১ মার্চ) রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সকাল ৯টা ১৫ মিনিটে লাইন সচল হলে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে হঠাৎ মবিল (লুব্রিকেন্ট) লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। চলন্ত ট্রেনে আগুন দেখে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে রেলওয়ে স্টাফ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারের জন্য এবং যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে দ্রুত একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকারী দল ও প্রকৌশলীদের টানা চেষ্টার পর লাইনটি সচল করা হয় এবং সকাল ৯টা ১৫ মিনিটে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়।
What's Your Reaction?