সিলেটে তিন ঘণ্টায় ১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি
সিলেটে তিন ঘণ্টায় ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্য়ন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। এর আগে রোববার (২৪ মে) সকাল ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ-নদীতেও পানি বাড়ছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলার সুরমা, কুশিযারা, সারিগোয়াইন, পিয়াইন ও লোভাসহ সবকটি নদনদীর পানি প্রত্যেকটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও একই ধরন
সিলেটে তিন ঘণ্টায় ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্য়ন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি।
এর আগে রোববার (২৪ মে) সকাল ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ-নদীতেও পানি বাড়ছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলার সুরমা, কুশিযারা, সারিগোয়াইন, পিয়াইন ও লোভাসহ সবকটি নদনদীর পানি প্রত্যেকটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে।
রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়াও আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আহমেদ জামিল/এনএইচআর/এএসএম
What's Your Reaction?