সিলেটে মৃত্যুর গুজব নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০
সিলেটের কোম্পানীগঞ্জে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০জন আহত হন। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খাগাইল ও গৌরীনগর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক কালবেলাকে বলেন, অথিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এর জের ধরে বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে গৌরীনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল হোসেন (৪০) সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়
সিলেটের কোম্পানীগঞ্জে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০জন আহত হন। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খাগাইল ও গৌরীনগর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক কালবেলাকে বলেন, অথিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এর জের ধরে বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে গৌরীনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল হোসেন (৪০) সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে ফের উত্তপ্ত হয়ে ওঠে খাগাইল ও গৌরীনগর গ্রাম। মৃত্যুর খবর শুনে গৌরীনগর গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে খাগাইল গ্রামের কয়েকটি ঘরবাড়িতে হামলা চালায়। এতে প্রায় ১০জন আহত হন।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক কালবেলাকে বলেন, মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আবুল হোসেনের মৃত্যু হয়নি তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।