সিলেটে সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ করল প্রশাসন
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচদিন সব জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার ৬টি আসনের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান নিষিদ্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই আদেশের অনুচ্ছেদ ৭৮ (১ ক) অনুযায়ী উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিদের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করা, কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করা নিষিদ্ধ। বিধানাবলি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচদিন সব জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার ৬টি আসনের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই আদেশের অনুচ্ছেদ ৭৮ (১ ক) অনুযায়ী উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিদের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করা, কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করা নিষিদ্ধ। বিধানাবলি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হবে।
What's Your Reaction?