সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু

সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে সজিবুল ইসলাম নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতাল জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার (৬ মে) রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন, হাসপাতালের (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান। মৃত শিশু সজিবুল ইসলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা ছিল। স্বাস্থ্য বিভাগের জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে আরও ৬৬ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।  এর মধ্যে সবচেয়ে বেশি ৯২ জন ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে বলেন, হাম উপসর্গে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক বছর

সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু

সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে সজিবুল ইসলাম নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতাল জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (৬ মে) রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন, হাসপাতালের (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

মৃত শিশু সজিবুল ইসলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা ছিল।

স্বাস্থ্য বিভাগের জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে আরও ৬৬ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। 

এর মধ্যে সবচেয়ে বেশি ৯২ জন ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের (আরএমও) ডা. মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে বলেন, হাম উপসর্গে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। 

তিনি পরামর্শ দেন, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে, আক্রান্তকে আলাদা রাখতে ও মাস্ক ব্যবহারের পাশাপাশি ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow