সিলেটে হামে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ
সিলেট বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে চার মাস বয়সি মো. ফারহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম। জানা যায়, গত ৩১ মার্চ রাতে ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে পিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ল্যাব রিপোর্ট হাতে এলে নিশ্চিতভাবে জানা যাবে শিশুটি হাম আক্রান্ত ছিল কিনা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও রুবেলায় নতুন করে ৬ রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে ১০১ সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ নিয়ে সিলেটে মোট ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকে
সিলেট বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে চার মাস বয়সি মো. ফারহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম।
জানা যায়, গত ৩১ মার্চ রাতে ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে পিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ল্যাব রিপোর্ট হাতে এলে নিশ্চিতভাবে জানা যাবে শিশুটি হাম আক্রান্ত ছিল কিনা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও রুবেলায় নতুন করে ৬ রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে ১০১ সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ নিয়ে সিলেটে মোট ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে।
সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এতে আক্রান্ত রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া সহজ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক উমর রাশেদ মুনির বলেন, ‘শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা আইসোলেশন ইউনিট চালু করেছি। এতে সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি অন্য রোগীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’
What's Your Reaction?