সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগজুড়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সোমবার (৮ জুন) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক বছর ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত শিশুর নাম খাদিজা আক্তার (১ বছর ৫ মাস)। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুড়া ইউনিয়নের শাহাপুর হরিতলা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ১৪৪ জন, সিলেট জেলায় ৭৬ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গে
সিলেটে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগজুড়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সোমবার (৮ জুন) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক বছর ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম।
মৃত শিশুর নাম খাদিজা আক্তার (১ বছর ৫ মাস)। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুড়া ইউনিয়নের শাহাপুর হরিতলা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ১৪৪ জন, সিলেট জেলায় ৭৬ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৭০ রোগীর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন রয়েছেন। এছাড়া অন্যান্য হাসপাতালেও বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হামে ৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।
স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, সন্দেহজনক হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ৬৬ শিশুর মৃত্যু হয়েছে।
What's Your Reaction?