সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক দীপক কুমার দাস। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সম্মেলনে আলোচনা ও সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর শাখার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক দীপক কুমার দাস।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সম্মেলনে আলোচনা ও সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর শাখার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?