সিলেট বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পর সিলেট বোর্ডের জেলাগুলোতেও এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হতে পারে। বোর্ড কর্তৃপক্ষ তাদের অধীনস্থ জেলাগুলোর প্রশাসকদের (ডিসি) কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করছেন। দ্রুতই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে সিলেট বোর্ডের দুজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সিলেটের তিন জেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে সার্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। আগামীকাল এইচএসসি পরীক্ষা হবে কি না, তা নিয়ে সন্ধ্যা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আরও পড়ুন চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত সিলেট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা তথ্য সংগ্রহ করছি। তিন জেলার অবস্থা খারাপ। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। জানা যায়, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের ব

সিলেট বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পর সিলেট বোর্ডের জেলাগুলোতেও এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হতে পারে। বোর্ড কর্তৃপক্ষ তাদের অধীনস্থ জেলাগুলোর প্রশাসকদের (ডিসি) কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করছেন। দ্রুতই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সিলেট বোর্ডের দুজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, সিলেটের তিন জেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে সার্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। আগামীকাল এইচএসসি পরীক্ষা হবে কি না, তা নিয়ে সন্ধ্যা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সিলেট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা তথ্য সংগ্রহ করছি। তিন জেলার অবস্থা খারাপ। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

জানা যায়, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়াচ্ছে।

এএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow