সিলেট সীমান্তে সাতজনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে জোরপূর্বক বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এ চেষ্টা ভেস্তে যায়। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নারী ও পুরুষ মিলিয়ে সাতজনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চলছিল। এ তৎপরতার খবর পাওয়া মাত্র বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন, ফলে পুশ-ইনের প্রচেষ্টা সফল হয়নি। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ থেকে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতজনকে এনে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তিনি বলেন, এ ঘটনার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে জোরপূর্বক বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এ চেষ্টা ভেস্তে যায়।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নারী ও পুরুষ মিলিয়ে সাতজনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চলছিল। এ তৎপরতার খবর পাওয়া মাত্র বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন, ফলে পুশ-ইনের প্রচেষ্টা সফল হয়নি। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ থেকে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতজনকে এনে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে।
আহমেদ জামিল/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?