সিয়ামের সঙ্গে ভালো বন্ধুত্ব, ও ডাকলেও ছুটে আসবো : রাক্ষসের সুস্মিতা

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এটি তার প্রথম ঢাকাই সিনেমা। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে ‘রাক্ষস’ দেখছেন সিয়াম আহমেদের বিদেশি নায়িকা। নিজের সিনেমাটি প্রথমবারের সুষ্মিতা চ্যাটার্জি দেখার পর বলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আরও কয়েকবার দেখতে চাই। ছবিটি আমার কাছে অনেক আবেগের। ঈদে আমি বাংলাদেশে এসে নিজের সিনেমা দেখেছি। যখন দেখছি অডিয়েন্স খুব ভালো বলছে তখন আরও ভালো লাগছিলো। আমার মা-বাবা খুব খুশি। মা-বাবা এইখানে নেই। তবে আমি সবকিছু জানাচ্ছি। দে আর রিয়েলি হ্যাপি।’ সুস্মিতা এই সিনেমায় তার কাজের অভিজ্ঞতা ও সহ-শিল্পীদের সম্পর্কে বলেন, ‘সহ-শিল্পী হিসাবে সোহেলের সাথে খুব ভালো অভিজ্ঞতা ছিলো। সিয়ামকে নিয়ে আগেও বলছি। অত্যন্ত সহযোগী ‘জেন্টলম্যান’ খুব ভালো মানুষ। খুব ভাগ্যবান মনে করছি। এই পুরো জার্নিটা ‘স্বপ্নের মতো’ মনে হয়েছে। ‘রাক্ষস’ সিনেমাটি আমি বেছে নিয়েছি কারণ এর গল্প আমার খুব ভালো লেগেছে। আমি যে চরিত্

সিয়ামের সঙ্গে ভালো বন্ধুত্ব, ও ডাকলেও ছুটে আসবো : রাক্ষসের সুস্মিতা

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এটি তার প্রথম ঢাকাই সিনেমা। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান।

প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে ‘রাক্ষস’ দেখছেন সিয়াম আহমেদের বিদেশি নায়িকা।

নিজের সিনেমাটি প্রথমবারের সুষ্মিতা চ্যাটার্জি দেখার পর বলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আরও কয়েকবার দেখতে চাই। ছবিটি আমার কাছে অনেক আবেগের। ঈদে আমি বাংলাদেশে এসে নিজের সিনেমা দেখেছি। যখন দেখছি অডিয়েন্স খুব ভালো বলছে তখন আরও ভালো লাগছিলো। আমার মা-বাবা খুব খুশি। মা-বাবা এইখানে নেই। তবে আমি সবকিছু জানাচ্ছি। দে আর রিয়েলি হ্যাপি।’

সুস্মিতা এই সিনেমায় তার কাজের অভিজ্ঞতা ও সহ-শিল্পীদের সম্পর্কে বলেন, ‘সহ-শিল্পী হিসাবে সোহেলের সাথে খুব ভালো অভিজ্ঞতা ছিলো। সিয়ামকে নিয়ে আগেও বলছি। অত্যন্ত সহযোগী ‘জেন্টলম্যান’ খুব ভালো মানুষ। খুব ভাগ্যবান মনে করছি। এই পুরো জার্নিটা ‘স্বপ্নের মতো’ মনে হয়েছে। ‘রাক্ষস’ সিনেমাটি আমি বেছে নিয়েছি কারণ এর গল্প আমার খুব ভালো লেগেছে। আমি যে চরিত্রটি পেয়েছি সেটা দারুণ।’

ভবিষ্যৎ বাংলাদেশে আরও কাজ করতে চান কিনা জানতে চাইলে সুষ্মিতা বলে, ‘ভবিষ্যতে বাংলাদেশে আরও অনেক ভালো কাজ করতে চাই। যদি নির্মাতা ও প্রযোজকরা আমাকে ডাকেন তবে আমি আসবো। বাংলাদেশে কাজ করতে ভীষণ ভালো লেগেছে। আমি আরও অনেক বেশি কাজ করতে চাই। দুই বাংলা মিলে আরও বেশি কাজ হওয়া উচিত।’

‘সিয়ামের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। আমি নিজেকে লাকি মনে করছি ওর সঙ্গে কাজ করে। সিয়াম এখানে আমার প্রথম নায়ক। ও ডাকলেও ছুটে আসবো ’- যোগ করেন সুস্মিতা।

২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। এবার রাক্ষস দিয়ে যাত্রা শুরু করলেন বাংলাদেশি সিনেমায়।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow