সীতাকুণ্ডে কেএসআরএমের তিন শিল্প কারখানা পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেএসআরএমের তিনটি গুরুত্বপূর্ণ শিল্প কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। পরে তিনি শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ,উৎপাদনের ধারাবাহিকতা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সোমবার (০৭ জুলাই) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের আওতাধীন সীতাকুণ্ড জোনে অবস্থিত কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড (রোলিং), কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড (মেল্টিং) এবং কেএসআরএম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় পুলিশ সুপার উৎপাদন কার্যক্রম, কারখানার নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, শ্রমিকদের কর্মপরিবেশ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে কারখানার ব্যবস্থাপনা পর্ষদ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মাহমুদা বেগম।সভায় শ্রমিকদে

সীতাকুণ্ডে কেএসআরএমের তিন শিল্প কারখানা পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেএসআরএমের তিনটি গুরুত্বপূর্ণ শিল্প কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। পরে তিনি শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ,উৎপাদনের ধারাবাহিকতা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার (০৭ জুলাই) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের আওতাধীন সীতাকুণ্ড জোনে অবস্থিত কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড (রোলিং), কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড (মেল্টিং) এবং কেএসআরএম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় পুলিশ সুপার উৎপাদন কার্যক্রম, কারখানার নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, শ্রমিকদের কর্মপরিবেশ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে কারখানার ব্যবস্থাপনা পর্ষদ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মাহমুদা বেগম।সভায় শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ, শিল্প উৎপাদনের স্বাভাবিক গতি বজায় রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং শ্রমিক-ব্যবস্থাপনার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

তিনি বলেন,দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শিল্পখাত।তাই শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অন্যতম অগ্রাধিকার। যেকোনো পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের পাশে থেকে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও নিরাপত্তা প্রদান অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেএসআরএম শিল্প গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ স্টিল বিল্ডিং রড উৎপাদনকারী সমিতি (বিএসবিআরএ), চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি মো. সেলিম উদ্দিন, কারখানাসমূহের সহকারী মহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ারুল আজীম মজুমদার, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোরশেদ পারভেজ তালুকদার এবং সীতাকুণ্ড ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাহিদ হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow