সীতাকুণ্ডে পাহাড় কাটার প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে পাহাড় কাটার প্রতিবাদ করায় স্থানীয় যুবকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে বুধবার (৮ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিবেশ রক্ষায় বাধা দেওয়ায় তাদের উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলার ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার উত্তর পাশে দীর্ঘদিন ধরে ‘মীর ব্রিক্স’ নামে একটি ইটভাটার জন্য অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই এ কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকায় মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে। তাদের দাবি, ভাটিয়ারীর এই পাহাড় শুধু মাটির স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম- যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, পাখি ও প্রাণী। পাহাড় কাটার ফলে যেকোনো সময় ভূমিধস বা ভূমিকম্পে আশপাশের বসতবাড়িতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও কিছুদিন বন্ধ থাকার পর আবারও পাহাড় কাটা শুরু হয়। সর্বশেষ প্রতিবাদের জেরে ১৫-১৬ জন যুবক

সীতাকুণ্ডে পাহাড় কাটার প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে পাহাড় কাটার প্রতিবাদ করায় স্থানীয় যুবকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রতিবাদে বুধবার (৮ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিবেশ রক্ষায় বাধা দেওয়ায় তাদের উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার উত্তর পাশে দীর্ঘদিন ধরে ‘মীর ব্রিক্স’ নামে একটি ইটভাটার জন্য অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই এ কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকায় মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে।

তাদের দাবি, ভাটিয়ারীর এই পাহাড় শুধু মাটির স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম- যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, পাখি ও প্রাণী। পাহাড় কাটার ফলে যেকোনো সময় ভূমিধস বা ভূমিকম্পে আশপাশের বসতবাড়িতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও কিছুদিন বন্ধ থাকার পর আবারও পাহাড় কাটা শুরু হয়। সর্বশেষ প্রতিবাদের জেরে ১৫-১৬ জন যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে পুলিশ অভিযান চালিয়ে কফিল ও ওয়াসিম নামে দুই যুবককে আটক করে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ইটভাটা মালিক আবদুস সালাম কালবেলাকে বলেন, ‘নিয়মতান্ত্রিক কাজের মধ্যে একটি চক্র চাঁদার দাবিতে বাধা সৃষ্টি করছে। এ কারণে আমি মামলা করেছি। এটি আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর পাহাড় কেটে ইট তৈরির অপরাধে পরিবেশ অধিদপ্তর ‘মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ’-কে ২ লাখ টাকা জরিমানা করে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট দুজনকে বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow