সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে এলএনজি কার্গো জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ শ্রমিক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাটিয়ারী ফেরদৌস স্টিল নামক শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শিপইয়ার্ডে পুরোনো এলএনজিবাহী একটি জাহাজ ভাঙার কাজ চলছিল। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের হাসপাতালে পাঠানো হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। অনেকে হতাহত হয়েছে বলে শুনেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow