সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের  ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাটিয়ারী ফেরদৌস স্টিল নামক শিপইয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, স্ক্র্যাপ জাহাজের ভেতর ট্যাংকি পরিষ্কার করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সংখ্যা আরও বাড়তে পারে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow