সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫ ‎ ‎

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস-ড্রামট্রাক-মাইক্রোবাস ও সিএনজির চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।  ‎রোববার (৩১ মে) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‎ ‎দুর্ঘটনায় নিহত নারীর নাম জারিয়া বেগম (৪৫)। তিনি সীতাকুণ্ডের জহুরুল আলমের স্ত্রী। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ‎ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে উঠা যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী নারী বাসচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে একইমুখী একটি ড্রামট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে ড্রামট্রাকটি সাইড করতে গিয়ে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ড্রামট্রাকের পাশের মোহাম্মদী বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে। দুর্ঘটনায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নারী নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫ ‎ ‎

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস-ড্রামট্রাক-মাইক্রোবাস ও সিএনজির চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। 

‎রোববার (৩১ মে) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎দুর্ঘটনায় নিহত নারীর নাম জারিয়া বেগম (৪৫)। তিনি সীতাকুণ্ডের জহুরুল আলমের স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ‎ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে উঠা যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী নারী বাসচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে একইমুখী একটি ড্রামট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে ড্রামট্রাকটি সাইড করতে গিয়ে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ড্রামট্রাকের পাশের মোহাম্মদী বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে। দুর্ঘটনায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নারী নিহত হওয়ার পাশাপাশি বাস-মাইক্রোবাস, সিএনজি অটোরিকশার যাত্রী ও পথচারীসহ ২৫ জন আহত হন।

‎দুর্ঘটনা পরবর্তীতে বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে।
‎‎
‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, দুর্ঘটনা পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের বাস, মাইক্রোবাস, সিএনজি রিকশা ও ড্রাম ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow