সীমান্তের কাছে মিলল গোপন তেলের ভাণ্ডার
বাংলাদেশ-ভারত সীমান্তের গুদামটি তারকাটা থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। রাতভর অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার লিটার জ্বালানি তেল। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালায় সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল। রাতের আঁধারে হঠাৎ এমন অভিযান এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম দক্ষিণ শালিকা। সেখানে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। এ নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উঠেছে প্রশ্ন, এত বিপুল তেল সেখানে কীভাবে জমা হলো? সীমান্তবর্তী আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান শেষে লাইসেন্সবিহীন তেল মজুত রাখার অভিযোগে দক্ষিণ শালিকা গ্রামের সুরাত আলীর ছেলে আবু সুফিয়ান (
বাংলাদেশ-ভারত সীমান্তের গুদামটি তারকাটা থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। রাতভর অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার লিটার জ্বালানি তেল। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালায় সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল। রাতের আঁধারে হঠাৎ এমন অভিযান এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম দক্ষিণ শালিকা। সেখানে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। এ নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উঠেছে প্রশ্ন, এত বিপুল তেল সেখানে কীভাবে জমা হলো?
সীমান্তবর্তী আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযান শেষে লাইসেন্সবিহীন তেল মজুত রাখার অভিযোগে দক্ষিণ শালিকা গ্রামের সুরাত আলীর ছেলে আবু সুফিয়ান (৩৮)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, 'আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল, সীমান্তের খুব কাছে অবৈধভাবে বড় ধরনের জ্বালানি তেল মজুত করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়।
‘ফারাবী ট্রেডার্সে বিপুল পরিমাণ তেলের মজুত পাই, যা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনে মজুতকারি আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, 'সীমান্তবর্তী এলাকাগুলো সবসময় সংবেদনশীল। এখানে অবৈধ জ্বালানি মজুত, পাচার কিংবা চোরাচালানের ঝুঁকি থাকে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ শালিকায় যে পরিমাণ তেল জব্দ করা হয়েছে, তা স্বাভাবিক ব্যবসার আওতায় পড়ে না। প্রাথমিকভাবে এটি একটি সংগঠিত অবৈধ মজুত কার্যক্রম বলে মনে হচ্ছে। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।'
What's Your Reaction?