সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের অপচেষ্টা প্রতিহত করতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল বৃদ্ধি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলা ভাষাভাষী কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে এসব প্রচেষ্টা সফল হয়নি। এর আগে দিনাজপুরের হিলি, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানা গেছে। বিজিবির সক্রিয় তৎপরতায় এসব পুশইন প্রতিহত করা সম্ভব হয়েছে। এ পরিস্থিতিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো গতিবিধি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছেন বলে জানা গেছে। বিজিবি সূত্র ব

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের অপচেষ্টা প্রতিহত করতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল বৃদ্ধি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলা ভাষাভাষী কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে এসব প্রচেষ্টা সফল হয়নি।

এর আগে দিনাজপুরের হিলি, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানা গেছে। বিজিবির সক্রিয় তৎপরতায় এসব পুশইন প্রতিহত করা সম্ভব হয়েছে।

এ পরিস্থিতিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো গতিবিধি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছেন বলে জানা গেছে।

বিজিবি সূত্র বলছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের যেকোনো চেষ্টা প্রতিরোধে সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। দেশের সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছেন। কোনো ভারতীয় নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানও নিয়মিত পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow