সীমান্তে ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এসব নাগরিকদের আটক করে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে একজন জসিম উদ্দিন। তিনি ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানকালে রোববার বিকেলে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টোক্ষেতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এছাড়া পলিয়ানপুর বিওপির পৃথক অভিযানে ৪ জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজে

সীমান্তে ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিকসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এসব নাগরিকদের আটক করে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতদের মধ্যে একজন জসিম উদ্দিন। তিনি ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানকালে রোববার বিকেলে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টোক্ষেতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এছাড়া পলিয়ানপুর বিওপির পৃথক অভিযানে ৪ জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার ধানখালী গ্রামে।

অপরদিকে কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামের ধানক্ষেতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দা। পরে আটক ১১ জনকে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো বলে বিজিবির সূত্রে জানতে পেরেছি।

এম শাহাজান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow