সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরবর্তীতে একই দিন রাত ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের মধ্যে ৫ নারী, ২ পুরুষ এবং ৪ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করা হয়েছে। একইসঙ্গে আইনি প্রক্রিয়া শেষে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরবর্তীতে একই দিন রাত ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের মধ্যে ৫ নারী, ২ পুরুষ এবং ৪ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা করা হয়েছে। একইসঙ্গে আইনি প্রক্রিয়া শেষে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।