সীমান্তে হত্যা বন্ধের দাবি খেলাফত মজলিসের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১৫ মে) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।  মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্তে বাংলাদেশ নাগরিকদের গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভারত আবারো তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। আমরা ভারতের এমন অপ্রতিবেশীসূলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে আধিপত্যবাদ নয়, প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই।  ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে ৩ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলেও এর উপযুক্ত জবাব চাইতে

সীমান্তে হত্যা বন্ধের দাবি খেলাফত মজলিসের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১৫ মে) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্তে বাংলাদেশ নাগরিকদের গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভারত আবারো তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। আমরা ভারতের এমন অপ্রতিবেশীসূলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে আধিপত্যবাদ নয়, প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই। 

ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে ৩ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলেও এর উপযুক্ত জবাব চাইতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।  

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস মাওলানা সালাউদ্দিন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক আসাদ, শাহাবুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আমীর আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মল্লিক মোহাম্মদ কেতাব আলী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow