সীমান্তে ৫৭৭ বোতল এসকাফ ডিএক্সসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘এসকাফ ডিএক্স’ সিরাপ, একটি প্রাইভেট কার এবং এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) সকালে মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।    আটক যুবকের নাম আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬)। তিনি নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়নের মক্কা স্কেলের সামনে অবস্থান করে। পরে একটি ২৩৫০ সিসির ‘অ্যাকর্ড’ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ‘এসকাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয় এবং চালক শুভকে আটক করা হয়। একই সময়ে অপর একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল একই সিরাপ জব্দ করে। দুই অভিযানে মোট ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ ম

সীমান্তে ৫৭৭ বোতল এসকাফ ডিএক্সসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘এসকাফ ডিএক্স’ সিরাপ, একটি প্রাইভেট কার এবং এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) সকালে মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।    আটক যুবকের নাম আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬)। তিনি নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়নের মক্কা স্কেলের সামনে অবস্থান করে। পরে একটি ২৩৫০ সিসির ‘অ্যাকর্ড’ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ‘এসকাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয় এবং চালক শুভকে আটক করা হয়। একই সময়ে অপর একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল একই সিরাপ জব্দ করে। দুই অভিযানে মোট ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ মাদক ও গাড়ির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow