সীমান্ত থেকে ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (২মার্চ) সাতক্ষীরা ও কলারোয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বরই বাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি জব্দ করা হয়েছে। অপর অভিযানে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের শাড়ি ও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করা হয়। এছাড়া তালশারি কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা এবং কাদপুর এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষুধ জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল মাহমুদপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৩৩ এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাঁন্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাব

সীমান্ত থেকে ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

সোমবার (২মার্চ) সাতক্ষীরা ও কলারোয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বরই বাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি জব্দ করা হয়েছে। অপর অভিযানে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের শাড়ি ও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করা হয়। এছাড়া তালশারি কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা এবং কাদপুর এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষুধ জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল মাহমুদপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৩৩ এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাঁন্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব পণ্য আনা হচ্ছিল। উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।সাত

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow