সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ভাই-বোন আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি ভাই-বোনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ তথ্য জানান নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান। আটকরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সামিউল হক ও মেয়ে রাবিয়া খাতুন। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের ভেতরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলার পর হস্তান্তর করা হয়েছে। মো. নাঈম ইসলাম/এসআর/এমএস
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি ভাই-বোনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ তথ্য জানান নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান।
আটকরা হলেন ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সামিউল হক ও মেয়ে রাবিয়া খাতুন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের ভেতরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলার পর হস্তান্তর করা হয়েছে।
মো. নাঈম ইসলাম/এসআর/এমএস
What's Your Reaction?