সুইজারল্যান্ডের জালে এক গোল দিয়ে বিরতিতে আর্জেন্টিনা

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোলের দেখা পায় দলটি। রোববার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে লিওনলে মেসির কর্নার থেকে গোল করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। মেসি কর্নার থেকে দারুণ এক ক্রস ভাসিয়ে দেন বক্সের ভেতরে। সেখানে সবার ওপরে উঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিখুঁত গ্ল্যান্সিং হেডে বল পাঠিয়ে দেন কোবেলের নাগালের বাইরে। লিভারপুল মিডফিল্ডার এভাবেই ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন। গোল হজম করলেও প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল সুইজারল্যান্ডই। ৫৮ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে সুইসরা। অন্যদিকে, ৪২ শতাংশ বল দখলে রাখা আর্জেন্টিনা ৩ শট নিয়ে একটি লক্ষ্যে রাখে আর সেটি থেকেই গোল হয়। এই ম্যাচের জয়ী দল আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আটালান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আইএন

সুইজারল্যান্ডের জালে এক গোল দিয়ে বিরতিতে আর্জেন্টিনা

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোলের দেখা পায় দলটি।

রোববার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে লিওনলে মেসির কর্নার থেকে গোল করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

মেসি কর্নার থেকে দারুণ এক ক্রস ভাসিয়ে দেন বক্সের ভেতরে। সেখানে সবার ওপরে উঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিখুঁত গ্ল্যান্সিং হেডে বল পাঠিয়ে দেন কোবেলের নাগালের বাইরে। লিভারপুল মিডফিল্ডার এভাবেই ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন।

গোল হজম করলেও প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল সুইজারল্যান্ডই। ৫৮ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে সুইসরা।

অন্যদিকে, ৪২ শতাংশ বল দখলে রাখা আর্জেন্টিনা ৩ শট নিয়ে একটি লক্ষ্যে রাখে আর সেটি থেকেই গোল হয়।

এই ম্যাচের জয়ী দল আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আটালান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow