সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ
সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত চারপক্ষীয় আলোচনার প্রথম দফা বৈঠক শেষ হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার (২১ জুন) দেশটির আলোচক দলের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সূত্রটির মতে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। প্রায় ৮০ মিনিট আলোচনা চলার পর অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে নিজেদের মধ্যে পরামর্শের সুযোগ দিতে বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়।
তবে পরবর্তী অধিবেশন কখন শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এতে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছে কাতার ও পাকিস্তান।
গত বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে এই কারিগরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পক্ষে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।