সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করতে শনিবার রাতে ইরানের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের আগমনকে স্বাগত জানাই।’  তারা আরও জানায়, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের বাস্তবায়নের অংশ। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে।

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করতে শনিবার রাতে ইরানের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের আগমনকে স্বাগত জানাই।’ 

তারা আরও জানায়, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের বাস্তবায়নের অংশ।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow