সুইস পাহাড়ে তাপমাত্রার রেকর্ড

ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকাগুলোতে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।  বার্ন ক্যান্টনের মেইরিঙ্গেনে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতায় রোববার তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আগস্ট মাসে শহরটির জন্য এটি নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। পাহাড়ি এলাকাতেও অস্বাভাবিক গরম অনুভূত হওয়ায় সুইজারল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটিওসুইস দেশটির অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার সান্তিস পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫০২ মিটার উচ্চতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। একই দিনে ১ হাজার ১৩ মিটার উচ্চতার এনগেলবার্গে ২৯ ডিগ্রি এবং ১ হাজার ২০৫ মিটার উচ্চতার দাভোসে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সান্তিস, এনগেলবার্গ ও দাভোস তিন জায়গাতেই রোববারের তাপমাত্রা দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। পাহাড়ি অঞ্চলে এমন অস্বাভাবিক উষ্ণতা ইউরোপের চলমান তাপপ্রবাহের তীব্রতা ও বিস্তারেরই ইঙ

সুইস পাহাড়ে তাপমাত্রার রেকর্ড
ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকাগুলোতে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।  বার্ন ক্যান্টনের মেইরিঙ্গেনে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতায় রোববার তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আগস্ট মাসে শহরটির জন্য এটি নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। পাহাড়ি এলাকাতেও অস্বাভাবিক গরম অনুভূত হওয়ায় সুইজারল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটিওসুইস দেশটির অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার সান্তিস পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫০২ মিটার উচ্চতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। একই দিনে ১ হাজার ১৩ মিটার উচ্চতার এনগেলবার্গে ২৯ ডিগ্রি এবং ১ হাজার ২০৫ মিটার উচ্চতার দাভোসে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সান্তিস, এনগেলবার্গ ও দাভোস তিন জায়গাতেই রোববারের তাপমাত্রা দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে। পাহাড়ি অঞ্চলে এমন অস্বাভাবিক উষ্ণতা ইউরোপের চলমান তাপপ্রবাহের তীব্রতা ও বিস্তারেরই ইঙ্গিত দিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow