সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টি, বাড়ছে নদনদীর পানি
অতি ভারি বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। আরও পড়ুন হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টা পর্যন্ত জেলার সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত এই অঞ্চলের কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টায় পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টি। এছাড়াও সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ০.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন সুনামগঞ্জ ও উজানের ভারতের মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি এবং পরবর্তী আরও দুই দিন মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এই জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে। আরও পড়ুন ফেনীতে বন্যা আতঙ্ক: ঘুম নেই নদীপাড়ের মানুষের চোখে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির
অতি ভারি বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টা পর্যন্ত জেলার সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত এই অঞ্চলের কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টায় পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টি। এছাড়াও সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ০.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন সুনামগঞ্জ ও উজানের ভারতের মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি এবং পরবর্তী আরও দুই দিন মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এই জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এই জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
লিপসন আহমেদ/এফএ/এএসএম
What's Your Reaction?

