সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় মোট ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে একজন, সুনামগঞ্জ-২ আসনে একজন, সুনামগঞ্জ-৪ আসনে দুজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিস-এর প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল)। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের প
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় মোট ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে একজন, সুনামগঞ্জ-২ আসনে একজন, সুনামগঞ্জ-৪ আসনে দুজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিস-এর প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল)।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর কোনো প্রত্যাহার গ্রহণযোগ্য নয় বলেও তিনি জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মোট ১ লাখ ৬৪ হাজার ৩৯২ ভোট প্রদান করা হয়েছে। সে হিসাবে কোনো প্রার্থী ২০ হাজার ৫৪৯ ভোটের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে।
এ আসনে ৭ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর ৬ প্রার্থীর মধ্যে কেবল স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করেছেন। বাকি ৫ প্রার্থী এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
What's Your Reaction?