সুনামগঞ্জ-২ আসনে গণভোটে ‘না’ জয়ী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংসদ নির্বাচনের ফলাফল থেকে এ তথ্য জানা যায়। দিরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এ আসনে ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি । ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০টি। ফলে ৩ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে ‘না’ ভোটের জয় হয়েছে। একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। জেলার অন্যান্য চারটি আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও দিরাই-শাল্লা আসনে  ‘না’ ভোটের বিজয় রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে।  

সুনামগঞ্জ-২ আসনে গণভোটে ‘না’  জয়ী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংসদ নির্বাচনের ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

দিরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এ আসনে ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি । ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০টি। ফলে ৩ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে ‘না’ ভোটের জয় হয়েছে।

একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

জেলার অন্যান্য চারটি আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও দিরাই-শাল্লা আসনে  ‘না’ ভোটের বিজয় রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow