সুন্দরবনের পরিবেশ রক্ষায় পাথরঘাটায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় এক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার হরিণঘাটা পর্যটক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে রূপান্তর এবং সহযোগিতায় ছিল জার্মান কো-অপারেশন ও হেলভেটাস জার্মানি। এসময় উপস্থিত ছিলেন, রুপান্তরের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান, রুপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ কুমার রায়, হরিণ বাড়িয়া ফরেস্ট ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন। সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্যের কারণে সুন্দরবনের পরিবেশ হুমকির মুখে পড়ছে। এ দূষণ রোধে স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। এসময় পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও বনাঞ্চল দূষণ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সুন্দরবনে

সুন্দরবনের পরিবেশ রক্ষায় পাথরঘাটায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দূষণ কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় এক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার হরিণঘাটা পর্যটক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে রূপান্তর এবং সহযোগিতায় ছিল জার্মান কো-অপারেশন ও হেলভেটাস জার্মানি।

এসময় উপস্থিত ছিলেন, রুপান্তরের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান, রুপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ কুমার রায়, হরিণ বাড়িয়া ফরেস্ট ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন।

সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্যের কারণে সুন্দরবনের পরিবেশ হুমকির মুখে পড়ছে। এ দূষণ রোধে স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে।

এসময় পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও বনাঞ্চল দূষণ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow