সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র-গুলি জব্দ

সুন্দরবনে পৃথক দুই অভিযানে দুর্ধর্ষ বনদস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ২১ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সপ্তম বারের মতো পরিচালিত পৃথক দুই অভিযানে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গভীরে প্রবেশ করলে দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জিম্মিকৃত জেলেদের নিয়ে দস্যুরা কয়রা থানার আন্দার মানিকের ঠোটা ও কেওড়াতলা খাল এলাকায় অ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র-গুলি জব্দ

সুন্দরবনে পৃথক দুই অভিযানে দুর্ধর্ষ বনদস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ২১ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সপ্তম বারের মতো পরিচালিত পৃথক দুই অভিযানে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গভীরে প্রবেশ করলে দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জিম্মিকৃত জেলেদের নিয়ে দস্যুরা কয়রা থানার আন্দার মানিকের ঠোটা ও কেওড়াতলা খাল এলাকায় অবস্থান করছে।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মে) ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়।

অন্যদিকে কোস্ট গার্ড ও র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা সেখানে আরেকটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে দস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে আভিযানিক দল আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি এক নলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার এবং জিম্মি থাকা আরও ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যু মুক্ত করতে বনদস্যু ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow