সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি, চারদিনেও মিলেনি ৪ জনের খোঁজ

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত বাকি চারজনের নিখোঁজ মেলেনি। উদ্ধার চারজন হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। নিখোঁজরা হলেন- শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির। গত সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় আট সদস্য ছিলেন। দুর্ঘটনার পর চারজন ভাসতে ভাসতে মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়া

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি, চারদিনেও মিলেনি ৪ জনের খোঁজ
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত বাকি চারজনের নিখোঁজ মেলেনি। উদ্ধার চারজন হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। নিখোঁজরা হলেন- শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির। গত সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় আট সদস্য ছিলেন। দুর্ঘটনার পর চারজন ভাসতে ভাসতে মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow