সুন্দরবনে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলে নিহতের দাবি

সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে জেলেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা। নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে। আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজান জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। রোববার (১৭ মে) রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাদের নৌকা বাতাসের কারণে নদী পার হয়ে অভয়ারণ্য এলাকায় চলে যায়। আজ সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বন বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করেন। এসময় নৌকা আটক রেখে জেলেদের চলে যেতে বলেন প্যাট্রোলিং টিমের সদস্যরা। তবে জেলেরা নৌকা না দিয়ে চলে আসার সময় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিয়ে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন। পরে সঙ্

সুন্দরবনে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলে নিহতের দাবি

সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে জেলেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজান জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। রোববার (১৭ মে) রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাদের নৌকা বাতাসের কারণে নদী পার হয়ে অভয়ারণ্য এলাকায় চলে যায়। আজ সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বন বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করেন।

এসময় নৌকা আটক রেখে জেলেদের চলে যেতে বলেন প্যাট্রোলিং টিমের সদস্যরা। তবে জেলেরা নৌকা না দিয়ে চলে আসার সময় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিয়ে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে ফেরার পথে তার মৃত্যু হয়।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদেরকে বন বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিমের সদস্যরা এখনো কিছু জানাননি।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক ও ডিএফওকে জানানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow