সুপ্রিম কোর্টে ইউসুফ হোসেন হুমায়ুনের জানাজা বাদ জোহর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের জানাজা নামাজ আজ রোববার (২৪ মে) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে, গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৬–২০১৭) এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বারের সহকর্মী আইনজীবী নাজমুল হাসান রাকিব জাগো নিউজকে বলেন, আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে ইউসুফ হোসেন হুমায়ুনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে। ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলায়। তিনি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রবীণ এই আই
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের জানাজা নামাজ আজ রোববার (২৪ মে) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এর আগে, গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৬–২০১৭) এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বারের সহকর্মী আইনজীবী নাজমুল হাসান রাকিব জাগো নিউজকে বলেন, আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে ইউসুফ হোসেন হুমায়ুনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে।
ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলায়। তিনি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এফএইচ/এমএমকে
What's Your Reaction?