সুপ্রিম কোর্ট বারে দ্বিতীয় ও শেষদিনের ভোট গ্রহণ চলছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনের শেষদিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। পরে শুরু হবে গণনা। গণার শেষে নির্বাচন সংক্রান্ত সাব কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে বুধবার (১৩ মে) প্রথমদিন ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের এক হাজার ৭৭১ জন আইনজীবী। এদিন একই মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এবারই পৌনে দুই বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। এফএইচ/ইএ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনের শেষদিনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। পরে শুরু হবে গণনা। গণার শেষে নির্বাচন সংক্রান্ত সাব কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে বুধবার (১৩ মে) প্রথমদিন ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের এক হাজার ৭৭১ জন আইনজীবী। এদিন একই মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এবারই পৌনে দুই বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল।
এফএইচ/ইএ
What's Your Reaction?