‘সুলতান সম্মাননা পদক’ পাচ্ছেন ঢাবি অধ্যাপক চিত্রশিল্পী আব্দুস সাত্তার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে দেওয়া ‘সুলতান সম্মাননা পদক’-২০২৬ পাচ্ছেন চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান। সোমবার (১০ আগস্ট) এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাঁর হাতে এ পদক তুলে দেবেন। এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা অ্যাকাডেমি, নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। জানা গেছে, এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে এস এম সুলতান শিশুস্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বিশেষ অতিথি থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জ

‘সুলতান সম্মাননা পদক’ পাচ্ছেন ঢাবি অধ্যাপক চিত্রশিল্পী আব্দুস সাত্তার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে দেওয়া ‘সুলতান সম্মাননা পদক’-২০২৬ পাচ্ছেন চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান।

সোমবার (১০ আগস্ট) এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাঁর হাতে এ পদক তুলে দেবেন।

এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা অ্যাকাডেমি, নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

জানা গেছে, এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে এস এম সুলতান শিশুস্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বিশেষ অতিথি থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, চিত্রশিল্পী সুলতানের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণী শিল্পীদের প্রতিবছর ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়। এবার এই পদক পাচ্ছেন চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার।

উল্লেখ, অধ্যাপক আব্দুস সাত্তার চলতি বছর একুশে পদক পেয়েছেন। তিনি প্রাচ্য শিল্পরীতি, ঐতিহ্যবাহী ভারতীয় ও প্রাচ্য ম্যুরাল এবং আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্ম সৃষ্টিতে বিশেষ খ্যাতি রয়েছে। তার ২০টির অধিক প্রকাশনা রয়েছে, যেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসাবে তালিকাভুক্ত।

হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow