সুস্থ পরিপাকতন্ত্র ছাড়া সুস্থ জীবন অসম্ভব

প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস। বিশ্ব গ্যাস্ট্রোএন্টারোলজি সংস্থা এ দিবসটি পালন করে মানুষের পরিপাকতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পরিপাকজনিত রোগ প্রতিরোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। মানবদেহের সুস্থতা, কর্মক্ষমতা এবং জীবনমান অনেকাংশে নির্ভর করে একটি সুস্থ পরিপাকতন্ত্রের ওপর। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি, তা সঠিকভাবে হজম হয়ে শরীরে পুষ্টি ও শক্তি জোগানোর দায়িত্ব পালন করে পরিপাকতন্ত্র। তাই এই ব্যবস্থার সামান্য সমস্যাও মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে। ২০২৬ সালের অফিসিয়াল প্রতিপাদ্য, ‘ক্রনিক ডায়রিয়া, লক্ষণগুলোকে অবহেলা করবেন না।’- এই প্রতিপাদ্যের মাধ্যমে বিশ্ববাসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যবার্তা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ডায়রিয়া বা পাতলা পায়খানাকে সাধারণ সমস্যা মনে করে অবহেলা করা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী ডায়রিয়া অনেক সময় বড় কোনো রোগের প্রাথমিক সতর্ক সংকেত। কিন্তু অধিকাংশ মানুষ লজ্জা, অবহেলা কিংবা অজ্ঞতার কারণে সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হন না। ফলে রোগ জটিল আকার ধারণ করে। ক্রনি

সুস্থ পরিপাকতন্ত্র ছাড়া সুস্থ জীবন অসম্ভব

প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস। বিশ্ব গ্যাস্ট্রোএন্টারোলজি সংস্থা এ দিবসটি পালন করে মানুষের পরিপাকতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পরিপাকজনিত রোগ প্রতিরোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে।

মানবদেহের সুস্থতা, কর্মক্ষমতা এবং জীবনমান অনেকাংশে নির্ভর করে একটি সুস্থ পরিপাকতন্ত্রের ওপর। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি, তা সঠিকভাবে হজম হয়ে শরীরে পুষ্টি ও শক্তি জোগানোর দায়িত্ব পালন করে পরিপাকতন্ত্র। তাই এই ব্যবস্থার সামান্য সমস্যাও মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে।

২০২৬ সালের অফিসিয়াল প্রতিপাদ্য, ‘ক্রনিক ডায়রিয়া, লক্ষণগুলোকে অবহেলা করবেন না।’- এই প্রতিপাদ্যের মাধ্যমে বিশ্ববাসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যবার্তা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ডায়রিয়া বা পাতলা পায়খানাকে সাধারণ সমস্যা মনে করে অবহেলা করা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী ডায়রিয়া অনেক সময় বড় কোনো রোগের প্রাথমিক সতর্ক সংকেত। কিন্তু অধিকাংশ মানুষ লজ্জা, অবহেলা কিংবা অজ্ঞতার কারণে সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হন না। ফলে রোগ জটিল আকার ধারণ করে।

ক্রনিক ডায়রিয়া কী?

সাধারণত চার সপ্তাহ বা তার বেশি সময় ধরে পাতলা পায়খানা চলতে থাকলে তাকে ক্রনিক ডায়রিয়া বলা হয়। এটি কোনো রোগ নয়; বরং বিভিন্ন অন্তর্নিহিত রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। দীর্ঘদিনের ডায়রিয়ার ফলে শরীরে দেখা দিতে পারে- পানিশূন্যতা, অপুষ্টি, দুর্বলতা, রক্তস্বল্পতা, ওজন হ্রাস, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস।

কেন ক্রনিক ডায়রিয়াকে অবহেলা করা বিপজ্জনক?

অনেক মানুষ মনে করেন, পাতলা পায়খানা তো সাধারণ বিষয়! কিন্তু বাস্তবে দীর্ঘস্থায়ী ডায়রিয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে- অন্ত্রের প্রদাহজনিত রোগ, দীর্ঘস্থায়ী সংক্রমণ, খাদ্য অসহিষ্ণুতা, লিভারের জটিলতা, অগ্ন্যাশয়ের রোগ, কোলন ক্যানসার, অপুষ্টিজনিত সমস্যা।

পরিপাকতন্ত্র: মানবদেহের এক বিস্ময়কর ব্যবস্থা

মানবদেহের পরিপাকতন্ত্র অত্যন্ত জটিল ও সুসংগঠিত একটি ব্যবস্থা। মুখ থেকে শুরু করে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, লিভার, পিত্তথলি ও অগ্ন্যাশয় সব মিলিয়েই গড়ে ওঠে ডাইজেস্টিভ সিস্টেম। এর প্রধান কাজসমূহ হলো-

  • খাদ্য হজম করা: খাদ্যকে ভেঙে শরীরের উপযোগী উপাদানে রূপান্তর করা।
  • পুষ্টি শোষণ করা: শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও শক্তি শোষণ করা।
  • রোগ প্রতিরোধে সহায়তা করা: মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি বড় অংশ অন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
  • বর্জ্য নির্গমন: অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের করে দেওয়া।

আরও পড়ুন: 

আধুনিক জীবনযাপন ও পরিপাক রোগের বিস্তার

বর্তমান যুগে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। ফাস্টফুড, অনিয়মিত খাবার, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাদ্য, রাতজাগা, মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের অভাবের কারণে পরিপাকজনিত রোগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, আইবিএস, আলসার ও কোলন সমস্যার হার দ্রুত বাড়ছে।

ক্রনিক ডায়রিয়ার সম্ভাব্য কারণসমূহ

  • ইরিটেবল বাওয়েল সিনড্রোম: এটি অত্যন্ত সাধারণ একটি সমস্যা। এতে পেটব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
  • ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ: অন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহ, যা আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ সৃষ্টি করতে পারে।
  • খাদ্য অসহিষ্ণুতা: দুধ, গ্লুটেন বা নির্দিষ্ট খাবার হজমে সমস্যা হলে দীর্ঘদিন ডায়রিয়া হতে পারে।
  • সংক্রমণ: দূষিত খাবার ও পানির মাধ্যমে দীর্ঘস্থায়ী সংক্রমণ হতে পারে।
  • লিভার ও অগ্ন্যাশয়ের রোগ: হজম এনজাইমের ঘাটতি দীর্ঘমেয়াদি ডায়রিয়ার কারণ হতে পারে।
  • কোলন ক্যানসার: অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ডায়রিয়া কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।

কোন লক্ষণগুলো বিপজ্জনক?

  • দীর্ঘদিন পাতলা পায়খানা
  • পায়খানার সঙ্গে রক্ত যাওয়া
  • তীব্র পেটব্যথা
  • অকারণে ওজন কমে যাওয়া
  • দুর্বলতা ও ক্লান্তি
  • জ্বর
  • বমি
  • পানিশূন্যতা
  • ক্ষুধামন্দা
  • রাতের বেলায় ডায়রিয়া

শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা

শিশুদের জন্য ডায়রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ অল্প সময়েই তারা পানিশূন্যতায় আক্রান্ত হতে পারে। শিশুদের জন্য করণীয়- বিশুদ্ধ পানি পান করানো, নিরাপদ খাবার দেওয়া, ওআরএস খাওয়ানো, বুকের দুধ চালিয়ে যাওয়া ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া।

প্রবীণদের ক্ষেত্রে ঝুঁকি বেশি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই প্রবীণদের দীর্ঘস্থায়ী ডায়রিয়া মারাত্মক জটিলতার কারণ হতে পারে। প্রবীণদের ক্ষেত্রে দেখা দিতে পারে- দুর্বলতা, অপুষ্টি, কিডনি জটিলতা, পানিশূন্যতা, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা।

সুস্থ পরিপাকতন্ত্রের জন্য করণীয়

  • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
  • নিয়মিত খাবার খান
  • আঁশযুক্ত খাবার গ্রহণ করুন
  • শাকসবজি ও ফলমূল বেশি খান
  • অতিরিক্ত তেল ও মশলা এড়িয়ে চলুন
  • বিশুদ্ধ পানি পান করুন
  • নিয়মিত ব্যায়াম
  • ধূমপান ও মাদক বর্জন
  • পর্যাপ্ত ঘুম
  • মানসিক চাপ কমান

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য হলো- জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা, সময়মতো রোগ নির্ণয়, স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা।

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস ২০২৬ আমাদের একটি গভীর বার্তা দেয়, ‘ক্রনিক ডায়রিয়ার লক্ষণকে অবহেলা নয়, গুরুত্ব দিন।’ কারণ একটি ছোট উপসর্গও কখনো কখনো বড় রোগের পূর্বাভাস হতে পারে। তাই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন, নিরাপদ খাদ্যাভ্যাস ও সময়মতো চিকিৎসা গ্রহণই পারে একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আসুন, এই বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি-‘পরিপাক স্বাস্থ্যের যত্ন নেব, সুস্থ ভবিষ্যৎ গড়ব।’

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow