সেই চিকিৎসক কামরুল ইসলামের পাশে যুবদল
প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনার সংবাদ প্রকাশের পর তার হাসপাতালে ছুটে গেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা। শনিবার (১১ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে জানানো হয়েছে শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে তারা রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গিয়ে কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন তারা। আরও জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নেতারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা। এসময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।
প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনার সংবাদ প্রকাশের পর তার হাসপাতালে ছুটে গেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।
শনিবার (১১ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে জানানো হয়েছে শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে তারা রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গিয়ে কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন তারা।
আরও জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নেতারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা। এসময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।
What's Your Reaction?